“রাবিতে ভর্তি প্রক্রিয়ার সুচি পরিবর্তন”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোর সাবজেক্ট চয়েস গ্রহণের তারিখ, ভর্তির শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার জন্য তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। অতি সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এসব তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই পুনঃনির্ধারিত তারিখ হলো- সাবজেক্ট চয়েস গ্রহণ ২৬ থেকে ৩১ মে, ভর্তি শুরু ১৬ জুন, ভর্তির জন্য শেষ তারিখ ২৪ জুলাই। আর ক্লাস শুরু হবে ৩ আগস্ট।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *