“ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত চুড়ান্ত।”

সংবাদ বিভাগ: মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে নিবন্ধিত সকল ইবতেদায়ী মাদ্রাসাসমুহ পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।

আজ মঙ্গলবার ২৮ শে জানুয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসএম মাসুদুল হক সচিবালয়ের বৈঠক শেষে শাহবাগে এসে এই বার্তা দেন।

তিনি জানিয়েছেন, ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দুঃখ প্রকাশ করেছে সরকার। তাদের ছয় দফা দাবীও মেনে নিয়েছে মন্ত্রণালয়।

গতকাল ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়ে সারারাত শাহবাগে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকগণ৷

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ভরসা রেখে শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারী শিক্ষকগণ। তারা মাঠ ছাড়ার পর নিজ উদ্যোগে পুরো মাঠ পরিষ্কার করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *