নষ্ট দই-মিষ্টি বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজারে ভেজাল ও নষ্ট দই-মিষ্টি বিক্রির অভিযোগে “রফিক দই অ্যান্ড মিষ্টি ভান্ডার” নামক এক মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারার আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম। অভিযান চলাকালীন সময়ে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠান অনেকদিনের পচা – নষ্ট, দই-মিষ্টি সংরক্ষণ এবং বিক্রি করছিল।জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব খাদ্যদ্রব্য তাৎক্ষণিকভাবে জনসম্মুখে ধ্বংস করা হয়। দোকান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম বলেন, “ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের কেউ সজাগ থাকতে হবে, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

অভিযান পরিচালনার সময়, বাজারে উপস্থিত স্থানীয় জনগণ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি সকলের ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *