“মাসব্যাপী পথচারীদের জন্য ফ্রি ইফতার বিতরণ”

সংবাদ বিভাগ: আজ ১লা রমজান সন্ধ্যায় আকবরশাহতে উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প সোশ্যাল সার্ভিসেস এর উদ্যোগে পথচারী ও সুবিধা বঞ্চিতদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয।কর্মসূচীর উদ্বোধন করেন হেল্প সোশ্যাল সার্ভিসেস এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী। এতে বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন ডিজিসল গ্লোবাল লিমিটেড এর পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান। সংগঠনের অন্যন্য উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক ডাক্তার মোঃ শাহাদাত হোসেন,মোঃ রেজাউল করিম প্রমুখ।
বক্তারা এ ধরনের সেবা কার্যক্রমে সকলকে অংশগ্রহনের আহ্বান জানান।তারা বলেন,রমজান মাস হলো সিয়াম সাধনার মাস।এ মাসে এবাদতের পাশাপাশি আমাদেরকে আর্ত মানবতার সেবায় আত্মনিয়োগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।
প্রোগামটির মিডিয়া পার্টনার হিসাবে আছেন: ‘দৈনিক কর্নফুলী”, “ভেতরের খবর” “প্রতিদিনের কাগজ”, “স্বাধীন কন্ঠ” “দিগন্তের বার্তা”, “সময়ের সংলাপ”।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *