আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ভূমিকা।
প্রাপ্ত নোটিশ অনুযায়ী, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের এম.আর. মামলা নম্বর ৬৯৮/২০২৬, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ১৪ অক্টোবর ২০২৬ তারিখে আদেশ জারি করা হয়। আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগকারীর দাবি, তাঁর ৩৪ শতাংশ জমি দখল করে সেখানে ভবন নির্মাণের কাজ চলছে। আদালতের নির্দেশনা থাকা অবস্থায় কীভাবে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ অব্যাহত রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ অবস্থায় জমির মালিকানা, নির্মাণকাজের বৈধতা এবং অনুমোদিত নকশা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্মাণকাজের বৈধতা যাচাইয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আলো ভূমিকা দেখতে চায় স্থানীয়রা।

  • Related Posts

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন শনাক্

    ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামে (সিএসডি) ভারত থেকে সরকারিভাবে আমদানি করা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান আফলাটক্সিনের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় চালগুলো খাবার উপযোগী ঘোষণা করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *