জামালপুরে ‘”অপারেশন ডেভিল হান্ট গ্রেপ্তার ২”

সংবাদ বিভাগ: রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইসলামপুর পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের ভানু চন্দ্র মৃধার ছেলে পৌর আ. লীগের সদস্য শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৫) এবং উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ডাবলু (৩৫)। ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ইসলামপুর থানার এসআই আব্দুল হাই বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ছাত্রলীগ নেতা শাহ আলম ডাবলুকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ ছাড়া গত ১৬ ডিসেম্বর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদি হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা শ্রী কাজল চন্দ্র মৃধাকে আদালতে পাঠানো হয়েছে। ইসলামপুর থানা ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের মতো ইসলামপুরে অপারেশন ডেভিল হান্টের পরিচালনা করে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *