“নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা”

ভেতরের খবর নিউজ ডেস্ক: নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার (১৫ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে একসঙ্গে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার কয়েক মিনিট পরেই বিবৃতি দিয়েছে, যেখানে নাগরিকদের সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করেছে। কারণ তৃতীয় দিনের মতো দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় চলছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ ইহুদি হতাহত।

এদিকে, ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের বাংলা বিভাগের সম্পাদক আশরাফুর রহমান জানিয়েছেন, ইসরায়েলে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণের ফলে সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নাগরিকরা আশ্রয়স্থল ছেড়ে যেতে পারেন। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা টেলিগ্রামে জানিয়েছে, সাম্প্রতিক হামলার সময় পড়ে যাওয়া বা আহত হওয়ার বিষয়ে কোনো জরুরি কল আসেনি।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের কিছু অংশে শত্রুপক্ষের বিমানের সাইরেন শোনা যাওয়ার পর এই বিবৃতি দেওয়া হয়েছে।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *