“অপারেশন ডেভিল হান্ট” গাজীপুরে সাবেক এমপিসহ শতাধিক আটক”

সংবাদ বিভাগ: সারাদেশে একযোগে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলছে।মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন ও জেলা পুলিশের অভিযানে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এর মধ্যে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়া গত রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে জেলা পুলিশের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে ২১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে কাপাসিয়ায় ৩ জন, কালিগঞ্জে ৪ জন, শ্রীপুরে ৫ জন, কালিয়াকৈরে ৩ জন ও জয়দেবপুর থানা থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *