“গুরুদাসপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন”

সংবাদ বিভাগ:রাজশাহী:নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

নাটোর নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এতথ্য নিশ্চিত করে ভেতরের খবর কে জানান, গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক বিয়ের প্রলোভন দিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মধ্যে রাতে মোবাইলফোনে ক্ষুদে বার্তা দিয়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে ডেকে নেন মেহেদি।

পরে সেখানে মেহেদী ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মেহেদীকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মেহেদীকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলার শুনানি, সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *