“যৌথ সভা ডেকেছে বিএনপি”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):

জরুরি যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ভেতরের খবরকে এ তথ্য নিশ্চিত করেন।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে উপস্থিত থাকবেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবরা।

যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *