“তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বড়াইগ্রামে প্রস্তুতি সভা”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
আগামী ২৪মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বড়াইগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেলে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বনপাড়া পৌর হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন খলিফা, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নয়ন, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিমুল ইসলাম নয়ন সহ উপজেলার নয়টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও আহবায়ক বৃন্দ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *