“সরকারি চাকরির অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে তৃতীয়দিনের মত বিক্ষোভ মিছিল।”

ভেতরের খবর নিউজ ডেস্ক:

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

আজ সোমবার (২৬শে মে) দুপুর ১২ টার বিক্ষোভরত কর্মীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে গেইট বন্ধ করে দেন। এখান থেকে কোন গাড়ি ঢুকতে এবং বের হতে দেওয়া হচ্ছে না।

পূর্ব কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভরত কর্মচারীরা সকাল ১১ টার দিকে নিজ নিজ মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে প্রাধন ফটকে এসে জড়ো হন।এখানে একত্রিত হয়ে গেইট বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

মিছিল শেষে কর্মীরা মন্ত্রী পরিষদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে বিকেল ৪ টা অবধি অবস্থানের ঘোষণা দেন। এই ৪ টার মধ্যে সরকারি চাকরি (সংশোধন)অধ্যাদেশ বাতিল করে সরকারি পক্ষ থেকে কোন প্রকার যোগাযোগ না হলে বিকেল ৪ টায় কঠোর কর্মসূচি ডাক দেওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *