“রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা।”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): রাজধানীর মধ্যবাড্ডায় দূর্বৃত্তের এলোপাতাড়ি গুলির আঘাতে প্রাণ হারান বিএনপি নেতা কামরুল আহসান সাধন।

রোববার (২৫ শে মে) দিবাগত রাতে রাজধানীর মধ্যবাড্ডায় গুদারাঘাটে এ ঘটনা ঘটে। উক্ত এলাকার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুল ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, দিবাগত রাত ১০ টার দিকে গুদারাঘাটে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলো সাধন হঠাৎ মাস্ক পরিহিত মুখ ঢাকা দু’জন ব্যক্তি এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলির আঘাতে মাটিয়ে লুটিয়ে ছটফট করতে থাকে সাধনের দেহ।

তাৎক্ষণিকভাবে হস্পিটালে নিয়ে যাওয়া হলে হস্পিটাল কতৃপক্ষ সাধনকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত আরম্ভ করেছে। খুব শীগ্রই খুনীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। সাধন ইন্টারনেট কেবলের বিজনেস করতেন। ব্যবসায়ীক নাকি রাজনৈতিক কারণে সাধনকে হত্যা করা হয়েছে তদন্ত করে দেখা হবে জানানো হয়েছে।

 

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *