শহীদ হবিবুর রহমান হলে ভিপি–এজিএস পদে এগিয়ে শিবির–সমর্থিত প্যানেল

ভেতরের খবর নিউজ ডেক্স : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ হবিবুর রহমান হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ১,১৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। এজিএস পদে একই প্যানেলের এস এম সালমান পেয়েছেন ৫৯৯ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার ১,০১২ ভোট পেয়ে এগিয়ে। ভিপি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৮৮ ভোট।
আজ শুক্রবার ভোরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফল ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ঘোষিত ১২টি হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে শিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, আর জিএস পদে এগিয়ে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *