ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি রসায়ন বিভাগের শিক্ষক ড. এরশাদ হালিম কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের বিরুদ্ধে ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তাকে হাজির করা হলে তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় ওই শিক্ষককের বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে ঢাবির রসায়ন বিভাগের এক শিক্ষার্থী বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন।

অভিযোগ উঠেছে, বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে, দরজা–জানালা বন্ধ করে তাদের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন ড. এরশাদ হালিম।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *