ভেতরের খবর নিউজ ডেস্ক: কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’ নিয়ে অভিনেত্রী তানজিন তিশা ও প্রযোজক শরীফ খানের বিরোধে নতুন তথ্য ফাঁস হয়েছে। তিশা সম্প্রতি দাবি করেছিলেন, শরীফ খান মূল প্রযোজক নন এবং ভিসা করাতে ব্যর্থ হওয়ায় তিনি সিনেমাটি করতে পারেননি। তবে প্রযোজকের পাঠানো ভয়েস রেকর্ড ও স্ক্রিনশট থেকে উঠে এসেছে ভিন্ন তথ্য।
রেকর্ডে তিশাকে প্রযোজককে অনুরোধ করতে শোনা যায় শাকিব খানের ‘সোলজার’ সিনেমার কারণে কলকাতার শুটিং-পেছানোর কথা। এমনকি তিনি নিজেই ভিসার দায়িত্ব নেওয়ার কথাও বলেন। প্রযোজক জানান, তিশার কারণে দুবার শিডিউল পরিবর্তন করতে হয়েছে, যা তাদের আর্থিক ক্ষতি ডেকে এনেছে। ফেসবুক পোস্টে তিশার মধ্যরাতে ফোন দেওয়ার অভিযোগও প্রমাণ দিয়ে খণ্ডন করেন তিনি।
উল্লেখ্য, সিনেমাটির জন্য তিশাকে সোয়া ৪ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, যা এখনও ফেরত না দেওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান প্রযোজক।
@ইয়াসমিন রিমা


