দেশজুড়ে অস্থিরতা পরিকল্পিত, বলছে বিএনপি

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী সহিংসতা ও অরাজক পরিস্থিতিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির দাবি, আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চিত করতেই এই অস্থিরতা তৈরি করা হচ্ছে।
গতকাল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ভূমিকা সন্তোষজনক নয় এবং বিভিন্ন স্থানে হামলা-অগ্নিসংযোগ দেশের স্থিতিশীলতা নষ্টের গভীর চক্রান্তের অংশ।
হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক ঐক্যের আহ্বান জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *