মবোক্রেসি সরকারের দুর্বলতার ফল, কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে মবোক্রেসি সৃষ্টি হওয়া সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। এ ধরনের পরিস্থিতি কঠোর হস্তে দমন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে মবোক্রেসি দেখতে চান না।
রোববার রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ ভিন্ন হতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দেশের পক্ষে অবস্থান নিতে হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি সবার সহযোগিতা চায়, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *