গণ অধিকার পরিষদ ছাড়লেন রাশেদ খান, বিএনপিতে যোগদান

ভেতরের খবর নিউজ ডেস্ক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মুহাম্মদ রাশেদ খান। শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন রাশেদ খান। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে মির্জা ফখরুল ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার সুযোগ পাবেন রাশেদ খান।
এ সময় বিএনপির মহাসচিব ঝিনাইদহ-৪ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে রাশেদ খানকে বিজয়ী করার আহ্বান জানান।
এদিকে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো গণ অধিকার পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাধারণ সম্পাদক রাশেদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *