স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, এনসিপির তিন নেত্রীর ভিন্ন সুর

ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শনিবার (২৭ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ফেসবুকে পৃথক পোস্ট দিয়েছেন। তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
সামান্তা শারমিন তার পোস্টে লেখেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’ অন্যদিকে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট…।’
এদিকে ডা. মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’ তবে কিছু সময় পর তিনি পোস্টটি মুছে ফেলেন।
এর আগে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর ‘ঘরের মেয়ে’ হিসেবে তিনি এলাকার মানুষের সেবা করতে রাজনীতিতে এসেছেন। বাস্তবিক প্রেক্ষাপটের কারণে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
তাসনিম জারা বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি জনগণের কাছে করেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, সেই ওয়াদা রক্ষা করতেই তিনি নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *