ভেতরের খবর নিউজ ডেস্ক: দ্বিতীয় দিনও শতাধিক মানুষ মোমবাতি, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় “হাদি কোনো সংখ্যা নয়, হাদি একটি জীবন”
ঢাকার শাহবাগে মধ্যরাতে রূপ নেয় প্রতিবাদের অগ্নিমঞ্চ। শহীদ ওসমান হাদীর হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিরোধের এই আন্দোলন আজ দ্বিতীয় দিনে প্রবল আকার নিয়েছে। মোমবাতির আলো, কালো ব্যাজ, প্ল্যাকার্ড আর প্রতিশ্রুতিবদ্ধ জনতার স্লোগান “বিচার চাই, বিচার চাই” মিশে সৃষ্টি করেছে এক দৃঢ় প্রতিজ্ঞার দৃশ্যপট।
প্রতিবাদকারীরা বলছেন, হত্যার পরও তদন্তে অগ্রগতি নেই, দায়ীদের শনাক্তে গড়িমসি চলছে। তারা সতর্ক করছেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে নিরাপত্তা শুধু একটি শব্দে পরিণত হবে।
শাহবাগের মঞ্চ থেকে বক্তারা স্পষ্টভাবে জানিয়েছেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ন্যায়ের প্রশ্ন। “আজ হাদি, কাল যে কেউ।” সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও ভীতি ছড়ানো বন্ধের আহ্বানও এসেছে। পুলিশি উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
ভোরের দিকে শহর ধীরে ধীরে জাগলেও শাহবাগে প্রতিবাদের আগুন এখনও জ্বলছে। জনতার একটাই শপথ, হাদি হত্যার বিচারের আওয়াজ থামবে না।
@ইয়াসমিন রিমা


