গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ প্রতিনিধি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বামী-স্ত্রী। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এস এম জিলানী।
অন্যদিকে একই দিনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাঁর স্ত্রী রওশন আরা। বিষয়টি এলাকায় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এস এম জিলানী আমার দেশকে বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবারই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। রওশন আরা আমার সহধর্মিণী তারও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। মানুষ হিসেবে সে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
এ ঘটনায় গোপালগঞ্জ-৩ আসনের নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

# এফ এম মিরাজুল সৈকত , 29.12.2025
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *