ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা। সময় পার হয়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি।
সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে আব্দুল্লাহ বাদশা বিকেল ৫টা ৫ মিনিটে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় তাঁর মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র জমা দিতে না পেরে ইউএনও কার্যালয়েই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি পাঁচটার মধ্যেই ভেতরে আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল। এজন্য কর্মকর্তাকে বারবার ফোনও করেছি। মাত্র দুই মিনিট দেরি হয়েছে, আমাকে একটু দয়া করলে পারতেন।’
তবে আবেগঘন পরিস্থিতি হলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউএনও রেজওয়ানা আফরীন বলেন, ‘প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আইন অত্যন্ত কঠোর। বিকেল পাঁচটার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণ করার সুযোগ নেই। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার
@ইয়াসমিন রিমা


