ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরি করার সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন মিনহাজ (৫২), বজলুর রহমান (২০) ও মো. শুভ (২০)। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়।
@ইয়াসমিন রিমা


