প্রধানমন্ত্রীর জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি

ভেতরের খবর নিউজ ডেস্ক: বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে প্রয়াত নেতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তারা পর্যায়ক্রমে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকায় ফিরে দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে এই জিয়ারত সম্পন্ন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, জিয়ারত শেষে তিনি বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশে রওনা হন। দুপুর ১টার দিকে সেখানে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার।
এ ছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *