তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ছোট পর্দার দুই পরিচিত মুখ সামিয়া অথৈ ও তানজিন তিশাকে ঘিরে শুটিং সেটে মারধরের অভিযোগে শোবিজ অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ তুলেছেন সামিয়া অথৈ নিজেই।
ফেসবুক লাইভে এসে রক্তাক্ত হাত ও ফোলা চোখ দেখিয়ে ঘটনার বর্ণনা দেন অথৈ। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, “শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।”
অথৈর দাবি, শুটিংয়ের প্রথম দিন থেকেই তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তিনি জানান, তিশার জন্য একটি উপহার নিয়ে গেলেও তা গ্রহণ করেননি। প্রথম দৃশ্য ধারণের সময় তিশা তাকে আঘাত করেন, এতে তার হাত রক্তাক্ত হয়। ঘটনাটি দেখে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু নাকি বিস্ময় প্রকাশ করেন।
পুরোনো শত্রুতার ইঙ্গিত দিয়ে অথৈ বলেন, অতীতে অভিনেতা মুশফিক ফারহান-এর সঙ্গে কাজ করা নিয়ে তিশা আপত্তি তুলতেন। তার দাবি, তিশা তাকে ও অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও কয়েকজনকে এ বিষয়ে সতর্ক করেছিলেন।
অথৈ আরও জানান, শেষ দৃশ্যে চিত্রনাট্য অনুযায়ী একটি চড়ের দৃশ্য ছিল। তিনি কারিগরিভাবে হালকা থাপ্পড় দিলেও পাল্টা হিসেবে তিশা তাকে জোরে আঘাত করেন। এতে তার চোখ ফুলে যায় এবং কথা বলতে সমস্যার সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের মতামতের অপেক্ষায় রয়েছে শোবিজ অঙ্গন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *