ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশিকে দেশে ফেরানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। এ লক্ষ্যে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল জানা গেছে যে কলকাতা পুলিশ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এবং তাদের ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। এ বিষয়ে কলকাতার উপ-কমিশনার ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আটক ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত তথ্য পেতে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। কনস্যুলার অ্যাকসেস পাওয়া গেলে বাংলাদেশের কর্মকর্তারা তাদের পরিচয় যাচাই করতে পারবেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়, তাহলে ওই চুক্তির আওতায় তাদের বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।

তবে ঠিক কতদিনের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টনের বক্স কালভার্ট সড়ক দিয়ে রিকশায় যাওয়ার সময় গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *