ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ ভর্তি হয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তাঁর স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
@ইয়াসমিন রিমা


