ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ওই আসনের প্রতিনিধি হিসেবে আবদুর রহমান সানীকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগের তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করা আবদুর রহমান সানীকে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ওই আসনের জনগণের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম সমন্বয় করা যায়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
মুখ্য সচিবের স্বাক্ষরিত পত্রে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে তাঁর সংসদীয় আসনের জনগণের সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আবদুর রহমান সানীকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের প্রয়োজনীয় প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *