শরীয়তপুরে গোপনে মুজিব জন্মদিন পালন, ভিডিও ভাইরাল

ভেতরের খবর নিউজ ডেস্ক: শরীয়তপুরের তিনটি স্থানে শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন উদ্‌যাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা কেক কাটা, মোমবাতি প্রজ্বলন এবং সড়কে স্লোগান দেওয়ার মতো কর্মসূচিতে অংশ নিয়েছেন। মঙ্গলবার সকালে ছাত্রলীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব ভিডিও প্রকাশ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা–কর্মীরা মামলা ও হামলার মুখে আত্মগোপনে চলে যান। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর থেকে দলটির প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
তবে একই বছরের ১৫ আগস্ট শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং জাজিরা উপজেলার সাবেক চেয়ারম্যান মোবারক আলী সিকদারের বাড়িতে শেখ মুজিবুর রহমান-এর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছিল। এরপর আর প্রকাশ্যে কোনো কর্মসূচি দেখা যায়নি। মাঝেমধ্যে রাতের আঁধারে সড়ক অবরোধ, মিছিল ও পোস্টার লাগানোর মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আত্মগোপনে থাকা নেতা–কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানান, যাঁরা মামলার আসামি নন, তাঁদের নেতৃত্বে ভবিষ্যতে দলীয় কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চান এবং শিগগিরই প্রকাশ্যে ফিরে আসার চেষ্টা করছেন।
এদিকে শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মসূচি পালনের বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে তদন্ত চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *