কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি গঠন

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর ১০ সদস্যের এক বছর মেয়াদি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত কমিটি ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
এই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকালের খবর পত্রিাকার কোটালীপাড়া প্রতিনিধি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে কালাম তালুকদার (ভোরের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা), কোষাধ্যক্ষ জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), দপ্তর সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), প্রচার সম্পাদক ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), সদস্য কাজী শাহীন (দেশের তথ্য) ও সোহেল হাওলাদার (যুগের সাথী)।
নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা, আইনি সহায়তা ও সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবে।’
নবনির্বাচিত নেতারা আরও বলেন, ‘সত্য ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে থেকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সবার সহযোগিতা চাই।’
এফ এম মিরাজুল সৈকত , ১৭-০৩-২০২৬
01811953261
  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *