ক্ষমা চেয়ে সংযত থাকার বার্তা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাঁর কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শকে তিনি নিজের পথচলার শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গত কয়েকদিনে তিনি বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এসব আলোচনায় তিনি ব্যক্তিগত আক্রমণ পরিহার, অপ্রয়োজনীয় বক্তব্য থেকে বিরত থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।
তিনি আরও বলেন, এসব পরামর্শ তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন এবং ভবিষ্যতে আরও শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার চেষ্টা করবেন। পাশাপাশি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক যাত্রার সূচনা করেছেন। শেষে তিনি সবার জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *