ভেতরের খবর নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া সীমিত পরিসরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম শুরু করেছে। শনিবার থেকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই কার্যক্রম চালু করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে মোট ১৭টি দেশের ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে ওঠার লক্ষ্যে ধাপে ধাপে কার্যক্রম পুনরায় শুরু করছে এয়ারলাইন্সটি।
এয়ার অ্যারাবিয়ার গন্তব্য তালিকায় মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত।
যাত্রীদের জন্য সংস্থাটি জানিয়েছে, পূর্বে যাদের ফ্লাইট বাতিল হয়েছে তারা পুনরায় বুকিংয়ের সুযোগ পাবেন। তবে এ সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা আগে টিকিটের তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে বলেও জানানো হয়েছে।
@ইয়াসমিন রিমা


