জাগপা নেতার পিএস জনি নন্দীকে জিজ্ঞাসাবাদে পুলিশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে রাশেদ প্রধানের বাসার সামনে থেকে তাঁকে নিয়ে যায় পুলিশ। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপা প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে কয়েকজন ব্যক্তি বাসার সামনে অবস্থান নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাসার অদূরে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার সময় জনি নন্দী তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরপরই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জনি নন্দীকে ছেড়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *