ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ (শনিবার, ১৮ এপ্রিল) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
@ইয়াসমিন রিমা


