আ.লীগ আমলে ৫০ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: আহমেদ আযম খান

ভেতরের খবর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি অন্তত ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং ক্ষমতা ছাড়ার সময় সরকারের কোষাগার প্রায় শূন্য ছিল।
শনিবার (২ মে) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের এডিপির আওতায় সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার প্রায় আড়াই মাস আগে শূন্য হাতে যাত্রা শুরু করেছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং কৃষিঋণের সুদ-আসল মওকুফসহ বিভিন্ন কর্মসূচি চালু করেছেন।
আহমেদ আযম খান ১৯৭৪ সালের দুর্ভিক্ষের স্মৃতিচারণ করে বলেন, সে সময় দেশে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয় এবং পরবর্তীতে জিয়াউর রহমানের শাসনামলে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বেকার নারীদের সেলাই মেশিন, কৃষকদের কৃষি উপকরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *