অসহায় বৃদ্ধার পাশে ইউএনওঃঘর নির্মাণের আশ্বাস।

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করা এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। অবশেষে তার জন্য মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা হচ্ছে।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের উদ্যোগে ওই বৃদ্ধাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধা উপজেলার একটি সড়কের পাশে খোলা আকাশের নিচে অত্যন্ত কষ্টকর অবস্থায় বসবাস করছিলেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করা এই বৃদ্ধার বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি ইউএনও’র নজরে আসামাত্র তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ব্যক্তিগতভাবে বৃদ্ধার খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত ঘর নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা হিসেবে তাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।

এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মানবিক এই পদক্ষেপের প্রশংসা করছেন সবাই।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *