ঈদে বাড়ি এসে ধরা, জোড়া খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে জোড়া খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলাম ওরফে রাজু (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের সরমহল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাইজুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, ঈদ উপলক্ষে বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পরে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালের ৪ জানুয়ারি জোড়া খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে আদালত ওই মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, দৌলতপুর থানার জোড়া খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *