কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ভেকু ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।
অভিযানে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১৩ ধারায় ভেকু ব্যবসায়ী রথীন বৈদ্যকে ৫০ হাজার টাকা এবং আবুল আহাদ বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
জরিমানাপ্রাপ্ত রথীন বৈদ্য উপজেলার ভাঘলবাড়ী গ্রামের রঞ্জিত বৈদ্যের ছেলে এবং আবুল আহাদ বিশ্বাস পিনজুরি গ্রামের ফজর আলী বিশ্বাসের ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় কোটালীপাড়া থানার পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

# এফ এম মিরাজুল সৈকত
২১.০৬.২০২৬ ইং

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *