ফরিদপুরে হেফাজতে মৃত্যুর ঘটনায় কিবরিয়ার তদন্ত দাবি

ভেতরের খবর নিউজ ডেস্ক:  ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া।
মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
গত শনিবার মধুখালীতে মাদকসহ আটক করার পর রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইশতিয়াকের মৃত্যু হয়। পুলিশ বলছে, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। তবে পরিবার নির্যাতনের অভিযোগ তুলেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *