ফুলবাড়ীতে মাদকবিরোধী আন্দোলনে পাশে থাকার আশ্বাস এমপি আতিকের

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী গণআন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিক মুজাহিদ। রোববার নাওডাঙ্গা ইউনিয়নে আয়োজিত গণমিছিল, মানববন্ধন ও আলোচনা সভায় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে এবং মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী বা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আয়োজকদের দাবি, এ ধরনের উদ্যোগে এলাকায় প্রকাশ্যে মাদকসেবনের প্রবণতা ইতোমধ্যে কমতে শুরু করেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *