চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ সাবেক মেম্বার পরিবার সহ আটক

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটকরা হলেন বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা। আব্দুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)।
বিকেল ৫টার দিকে সদর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানে হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *