রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম ফারুয়া ইউনিয়ন, যেখানে দ্বিতীয় দফার ঢলে পুরো ফারুয়া বাজার পানির নিচে তলিয়ে গেছে। তীব্র স্রোতের কারণে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোও ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, রাইংখ্যং নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফারুয়া ইউনিয়নের প্রায় ১৫০টি দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, মন্দির ও গির্জা পানিতে তলিয়ে গেছে। বহু পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ বেড়েছে।
এদিকে বাঘাইছড়ি, বরকল, জুড়াছড়িসহ কয়েকটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাহাড়ি ঢলের স্রোতে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের শিলক ব্রিজঘাট সেতুর একটি অংশ ধসে পড়ায় শনিবার সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নদীর তীব্র স্রোতের কারণে ফারুয়ায় সরাসরি ত্রাণ পৌঁছানো সম্ভব না হলেও স্থানীয়ভাবে খাদ্য সংগ্রহ করে দুর্গতদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে ত্রাণ বিতরণ করা হবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত ত্রাণ, শুকনো খাবার ও মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *