টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘ফিমেল জোন’ ঘিরে বিতর্ক

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ‘ফিমেল জোন’ চালুর পর ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এক পক্ষ এটিকে নেকাব বা পর্দানশিন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ হিসেবে দেখলেও, অন্যদের দাবি নারীদের স্যানিটেশন, ওয়াশরুম ও নিরাপত্তার মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানই আগে হওয়া উচিত ছিল।
বৃহস্পতিবার নতুন খাবারের মেনুর পাশাপাশি টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘ফিমেল জোন’ উদ্বোধন করা হয়। ডাকসুর ক্যাফেটেরিয়া ও রিডিং রুম সম্পাদক উম্মে সালমা বলেন, অনেক ছাত্রী স্বাচ্ছন্দ্যে বসে খাবার খাওয়া এবং প্রয়োজনে পোশাক ঠিক করার জন্য একটি ছোট আলাদা জায়গার দাবি জানিয়েছিলেন। সেই প্রয়োজন বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সমালোচক শিক্ষার্থীদের অভিযোগ, টিএসসির নারী ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশ, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের অকার্যকারিতা, হ্যান্ডওয়াশ সংকটসহ মৌলিক সমস্যাগুলো এখনো রয়ে গেছে। এসব সমাধানের আগে আলাদা বসার ব্যবস্থা চালুকে অগ্রাধিকার দেওয়ায় প্রশ্ন তুলেছেন তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে সমালোচনাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উম্মে সালমা। তাঁর ভাষ্য, এটি মাত্র একটি টেবিল ঘিরে ছোট পরিসরের একটি ব্যবস্থা। কাউকে সেখানে বসতে বাধ্য করা হচ্ছে না, প্রয়োজন হলে ব্যবহার করবেন, আর অন্যরা আগের মতোই সবার সঙ্গে বসতে পারবেন। তাই বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক তৈরি করা ঠিক নয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *