শিবির-ছাত্রদল সংঘর্ষে উত্তপ্ত শহীদুল্লাহ হল

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কক্ষে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে ‘সমকামী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযোগের তদন্তে হল কর্তৃপক্ষের গঠিত কমিটির কার্যক্রম চলাকালে প্রাধ্যক্ষের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবং কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে।

ছাত্রদলের দাবি, তদন্তে এজিএসকে রক্ষা করতে ছাত্রশিবির মিথ্যাচার করেছে এবং পরবর্তীতে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, তদন্ত চলাকালে ছাত্রদলের সদস্যরা প্রাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন এবং ছবি তোলাকে কেন্দ্র করে তাদের সদস্যদের ওপর হামলা চালান।

এদিকে সংঘর্ষের পর শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঞা পদত্যাগ করেছেন বলে উভয় পক্ষ দাবি করলেও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, সহকারী প্রক্টরদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *