ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রশিবিরের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের প্রস্তুতির সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে শিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেক গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে ছাত্রদলের দাবি, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করেন এবং তাদের এক কর্মীকে মারধর করেন। ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন অভিযোগ করেন, শিবির পরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে।

সংঘর্ষের পর কলেজের মূল ফটকের সামনে ছাত্রদল মিছিল করে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

উল্লেখ্য, একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়া মাদরাসাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *