ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামিলীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার স্বামী ব্যারিষ্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের করা করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা প্রজন্ত প্যারোল মনজুর করা হয়েছে বলে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য মুন্সিগঞ্জে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেন দীপাবলি এবং দুপুর ১২ টার দিকে তিনি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরবর্তীতে দুপুর ২ টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে ৪ দিনের জন্য মায়ের প্যারলে মুক্তির আবেদন জমা দেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘন্টার প্যারল মুনজুর করে প্রশাসন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীপু মনি ঢাকায় পৌঁছানোর পর তার স্বামীর মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হবে।