দীপু মনি আর জামিন চান না

ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুর পর আর বাসায় ফেরার প্রয়োজন অনুভব করছেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চেয়েছেন কারাবন্দি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয় তাকে। শুনানি শুরুর আগে কাঠগড়ার মাইক্রোফোনে বক্তব্য দেওয়ার অনুমতি নিয়ে দীপু মনি জানান, তিনি এখন আর জামিন চান না।

দীপু মনি বলেন, প্রায় দুই বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। স্বামী তৌফীক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং বাকশক্তি হারিয়েছিলেন। গত ১৮ আগস্ট রাতে তিনি মারা যান। স্বামীর শারীরিক অবস্থার অবনতির পর তার পাশে থাকার জন্য প্রায় চার মাস আগে জামিনের আবেদন করেছিলেন দীপু মনি। তবে জীবনের শেষ সময়ে ৩৯ বছরের জীবনসঙ্গীর পাশে থাকতে পারেননি তিনি।

তিনি বলেন, “এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।”

দীপু মনির বক্তব্য শুনে ট্রাইব্যুনাল তার পরিস্থিতিতে ব্যথিত হওয়ার কথা জানিয়ে বলেন, তার জামিন আবেদনের যৌক্তিকতা রয়েছে। তবে জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে।

পরে ট্রাইব্যুনাল আগামী ১৭ সেপ্টেম্বর দীপু মনির জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *