ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও জনপদ পুনর্গঠনে নেপালের ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে।
প্রবল বন্যার পানিতে বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও সড়ক ও সেতু ধ্বংস হয়েছে, আবার কোথাও জনপদ ও জলবিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের পর উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনও চলছে।
অর্থমন্ত্রী জানান, ৪–৫ বিলিয়ন ডলারের হিসাবটি প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে প্রকৃত পুনর্গঠন ব্যয় আরও স্পষ্ট হবে। এই বিপুল অর্থের সংস্থান নেপালের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
@ইয়াসমিন রিমা