কোটালীপাড়ায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অমল মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ। পরে বিকেলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার অমল মধু উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের বিচরণ মধুর ছেলে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার ঘোষ বলেন, গত ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অমল মধুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

# এফ এম মিরাজুল সৈকত , ১১.০৯.২০২৬
০১৮১১৯৫৩২৬১

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *